1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

লন্ডন যেতে পারেননি নিপুন, সিলেট থেকে ফিরতে হলো ঢাকায়

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ১০৫১ বার পড়া হয়েছে

আলোচিত চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণের বিদেশ যাওয়া হলো না। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকায় ফিরতে হলো তাকে। এর আগে তিনি ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদদের মুখোমুখি হন। এর পরিপ্রেক্ষিতে আটক বা গ্রেফতার না হলেও তার লন্ডন যাওয়া বাতিল হয়ে যায়।

শেখ হাসিনা সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ডে অত্যন্ত সক্রিয় ছিলেন নিপুণ। প্রভাব বিস্তার করেন চলচ্চিত্র জগতে। তার ওপর ক্ষমতাসীন দলের কারো কারো ছায়া ছিলো-এমন অভিযোগ রয়েছে। জুলাই অভ্যুত্থানের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তিনি দেশ ত্যাগ করেছেন বলে প্রচারণা ছিলো।

শুক্রবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) সকালে তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয়। লন্ডন যাত্রী ছিলেন তিনি। তার পরনে ছিলো বোরকা। এরপরও নাসরিন আক্তার নিপুণ পুলিশের চোখকে ফাঁকি দিতে পারেননি।

সিলেট বিমানবন্দর থানার ওসি মো আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷