1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

সিলেটে জিবিসি আইটি কোম্পানির গ্রান্ড ওপেনিং সম্পন্ন

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৮৪৮ বার পড়া হয়েছে

আইটি নির্ভর বিশ্বে যুগোপযোগী কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের লক্ষে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে দেশ ও জাতিকে এগিয়ে নিতে প্রথমবারের মতো বিশাল পরিসরে শনিবার (২৭ জুলাই) সিলেটের প্রাণকেন্দ্র চৌহাট্টাস্থ মানরু শপিং সিটির ষষ্ঠ তলার পুরো এরিয়া জুড়ে আইটি জগতের বহুমাত্রিক প্রকল্প তথা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন, আউট সোর্সিং, আইএলটিএস, ভিসা প্রসেসিং টিকেটিং ইত্যাদি কার্যক্রম শুরু করতে জিবিসি আইটি কোম্পানি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

কোম্পানির চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব এর সভাপতিত্বে এবং ম্যানেজিং ডিরেক্টর, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর যথাক্রমে
আব্দুল হাকিম ও মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কপালীসহ বিভিন্ন সেলিব্রেটি, আইটি ও মিডিয়া ব্যক্তিত্ব, বিভিন্ন প্রতিষ্টান প্রধান, শিক্ষকমন্ডলী, সমাজসেবী, ব্যবসায়ীবৃন্দ ও ডিরেক্টরবৃন্দের পরিজন শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

মাওলানা কারী রায়হান আহমদ এর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কেক ও ফিতা কর্তনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ইঞ্জিনিয়ার দেলওয়ার হোসেন বিভিন্ন স্লাইড শো উপস্থাপনার মাধ্যমে কোম্পানির ডাইরেক্টর পরিচিতি, ভিশন মিশনসহ সবকিছু বিস্তারিত ধারনা পেশ করেন।

আমন্ত্রিত অতিথিবৃন্দের মুল্যায়নধর্মী বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠানের সভাপতি ঋতু রঞ্জন দেব সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আগতদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷