1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা। বুধবার দুপুরে বিয়ানীবাজারের হাজী তমছির আলী কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে ভবিষ্যৎ শিক্ষাজীবন, ক্যারিয়ার পরিকল্পনা, নৈতিক মূল্যবোধ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের গড়ে তোলার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা উত্তর শাখার সভাপতি হাফিজ মাহিম আহমদ এবং সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আসিফ মনোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আদিলুর রহমান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের বিয়ানীবাজার উপজেলা সেক্রেটারি শাহানা ফেরদৌস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা মুস্তফা উদ্দিন, নায়েবে আমির আবুল খয়ের, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, ফজলু আহমদ, শফি আহমদ মুন্না, আমিনুল ইসলাম, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি তোফায়েল হাসান তোহা, উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু সাঈদ এবং বিয়ানীবাজার উপজেলা পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতি নুরুল আমিন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠান প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে তারা উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও ব্যক্তিত্ব বিকাশ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেয়েছেন। বক্তাদের পরামর্শ ভবিষ্যতে তাদের শিক্ষাজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷