1. [email protected] : shahidul :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা মসজিদে গিয়ে নতুন জীবন শুরু করলেন গায়ক-গায়িকা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি বিয়ানীবাজারে সহস্রাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির বৈরাগীবাজার আইডিয়াল কলেজের মূল ফটক নির্মাণে দরপত্র আহ্বান পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) : বিয়ানীবাজারে মাহফিল ও মুবারক র‍্যালি সম্পন্ন

সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

সিলেট নগরীর ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট আইডিয়াল মাদরাসার চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, মাদরাসার ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, মাদরাসার রেক্টর ও সিটি জামায়াতের সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী এবং জুবায়ের রকিব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইন, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা নাজিম উদ্দীন, ইনচার্জ ফারুক মিয়া, সহকারী শিক্ষক মাওলানা মাসুম চৌধুরী, আমিনুল বারী ও দেওয়ান কুরেশি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেন সিলেট আইডিয়াল মাদরাসা ছাত্রসংসদের সাবেক ভিপি হাফেজ মোহাম্মদ আবু সাঈদ নওসিদ।

বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে দেশ, সমাজ ও দ্বীনের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতা কাজে লাগানোর আহ্বান জানান।

পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। সর্বশেষ দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷