1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০৬ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নিয়োগপত্র পেয়েছেন বিয়ানীবাজার উপজেলার ৪৩ জন প্রার্থী। দীর্ঘ প্রতীক্ষার পর নিয়োগপত্র হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিয়োগপ্রাপ্তরা।

জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে বিয়ানীবাজার উপজেলার নির্বাচিত ৪৩ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিয়োগপত্র প্রদান করা হয়।

বিয়ানীবাজার থেকে নিয়োগপত্র পেয়েছেন যারাঃ

অঞ্জন সরকার শুভ, সামিরা নাজ, ফজলে এলাহী শাফি, মোঃ জয়নাল হোসেন, শারমিন আক্তার, মোঃ রাহাত হাসান, সরওয়ার আহমদ মামুন, মামুনুর রশিদ মামুন, মামুন আহমদ, দেবযানী তালুকদার, বিশ্বজিৎ পাল, হিল্লোল জয় চৌধুরী, সৌরভ পাল, তানভীর আহমদ, ফাহাদ হোসাইন, রাশেদ আহমদ, বাদল আচার্য্য, শিল্পী রানী ধর, জাকির আলম, স্বস্তি ভট্টাচার্য, রাশিদা আক্তার, ফাহিমা রহমান, মোঃ সরফুজ্জামান, বাবলী রানী দাশ, মোঃ শফিউর রহমান, ফারহানা ইয়াছমিন তানিয়া, অসীম চন্দ্র দাস, মাছুমা বেগম, মোঃ তারিন আহমদ, আব্দুস শহীদ, আছিয়া আক্তার শিউলি, দ্বীজেন রায়, সুমন রোহী দাস, মৃদুল পাল, ফারহানা আরাফাত ইমা, ফায়েজা আক্তার, খাদিজা বেগম, পল্লবী দাস পলি, সুমাইয়া ফাতেহা, তাবাসসুম তামান্না, তানজিনা ইসলাম, এহসানুল কবির ও তোফায়েল উর্মি কলি।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে অনেকে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির প্রত্যাশায় ছিলেন। চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ায় তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে। নতুন কর্মস্থলে যোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।

নিয়োগপ্রাপ্তদের কয়েকজন জানান, নিয়োগপত্র হাতে পাওয়ার অনুভূতি অত্যন্ত আনন্দের। দীর্ঘদিনের প্রস্তুতি ও অপেক্ষার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ করার সুযোগ পাওয়ায় তারা সন্তুষ্ট।

হিল্লোল জয় চৌধুরী নামে একজন নিয়োগপ্রাপ্ত নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট লিখেছেন,

‘ একজন পুরুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সুগন্ধি—তার Appointment Letter.❤️ এই খামটি শুধু একটি কাগজ নয়; এটি দীর্ঘ অপেক্ষা, অশ্রু, পরিশ্রম, ধৈর্য ও অসংখ্য প্রার্থনার পরিণতি। এই অর্জনের পেছনে রয়েছে বাবা-মায়ের ত্যাগ এবং প্রিয়জনদের অগণিত শুভকামনা। তবে থামছি না, থামবোও না—পথ আমাকে আরও দূরে ডাকে।’

সংশ্লিষ্টরা বলছেন, নতুন শিক্ষক নিয়োগের ফলে বিয়ানীবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট কিছুটা কমবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷