1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

এই শীতে প্রেমিক না থাকায় আক্ষেপ শ্রীলেখার

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬৭ বার পড়া হয়েছে

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের মনের কথা বরাবরই স্পষ্টভাবে বলেই অভ্যস্ত তিনি। সম্প্রতি, দীর্ঘদিন ধরে প্রেমিক না থাকার বিষয়ে তার আক্ষেপ তুলে ধরেন এই অভিনেত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে শ্রীলেখা মিত্র এক ফেসবুক পোস্টে লেখেন, ‘শীত আসছে আর একটাও প্রেমিক নেই আমার। কতগুলো বছর হয়ে গেল।’ তিনি একইসঙ্গে লেখেন, ‘বলি এই বেঞ্চমার্ক এত হাই কেন আমার?’

সেই পোস্টে অভিনেত্রী আরও যোগ করেন, ‘শীতের ভালো ভালো জামা কাপড় পরে বেরোতেই পারছি না। জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।’ শীতের জামা পরে ডেট এ যেতে পারতেন শ্রীলেখা, পোস্টে এমনটাই হয়ত বোঝাতে চেয়েছেন তিনি।

প্রসঙ্গত কিছুদিন আগেই অভিনেত্রীর মেয়ের জন্মদিন ছিল। আর সেই উপলক্ষ্যে মেয়েকে শুভেচ্ছা জানিয়ে একটি আদুরে পোস্টও করেন অভিনেত্রী। শ্রীলেখা যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তার প্রাক্তন স্বামী শিলাদিত্য সান্যালের কোলে দেখা যাচ্ছে ছোট্ট ঐশীকে।

ঐশীর ভালো নাম মাইয়া। মেয়ের জন্মদিনে অভিনেত্রী তাকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ছোট্ট মনে কষ্ট চেপেই বেড়ে উঠেছে। মানুষের মতো মানুষ হয়েছে, আমাদের এই ছোট্ট ইউনিটটা বাইরের ঝড় ঝাপটা সামলে বহাল আছে এবং থাকবে। আশীর্বাদ করবেন।’

উল্লেখ্য,  ২০১৩ সালে বিবাহ বিচ্ছেদ হয় শ্রীলেখা এবং শিলাদিত্যর।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷