1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

একদিনে সড়ক দুর্ঘ’টনায় বিয়ানীবাজারের দুই যুবকের প্রা’ণহানি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

তাদের দুজনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার একই ইউনিয়নে। তবে মৃত্যু হয়েছে গোলাপগঞ্জের পৃথক দুটি স্থানে। আর দুজনেরই মৃত্যু হয়েছে সড়ক দুর্ঘটনায়। একজন ছিলেন অটোরিকশার যাত্রী। অপরজন ছিলেন মোটরসাইকেল চালক। একজনের নাম কামাল আহমদ, আর আরেকজনের নাম ফরহাদ হাসান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।

জানা গেছে, সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের আছিরগঞ্জ বাজারের খাগাইল সুপার মার্কেটের সামনে বসন্তপুর-কটলিপাড়া সড়কে একটি হাইড্রোলিক ট্রাক্টরের সাথে একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন মো. কামাল আহমদ (৪২)। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ভরাউট গ্রামের মৃত বক্তার আলীর ছেলে। তিনি একজন বাকপ্রতিবন্ধী দিনমজুর বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ট্রাক্টরটি আটক করতে সক্ষম হলেও দুর্ঘটনার জন্য দায়ি চালক পালিয়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে মিটমাটের চেষ্টা চলছে বলেও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে।

অপর দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে। সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর-পাঁচমাইল নামক স্থানে এক যুবকের নিথর দেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা গোলাপগঞ্জ থানা পুলিশকে খবর দেন। তারা লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জানা গেছে, ওই যুবকের নাম মো. ফরহাদ হাসান (২৩)। তিনি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরার মৃত আব্দুর রউফের একমাত্র ছেলে।

নিহত যুবক ফরহাদ হাসানের ফুফাতো ভাই সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি জানান, ‘ছয় মাস আগেই বাবাকে হারায় ফরহাদ। সেই শোক সামলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য হিসেবে সে দায়িত্ব তুলে নিতে চেয়েছিল নিজের কাঁধে। সেজন্য প্রবাসে যাওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘদিন ধরে চেষ্টা-তদবিরও চালিয়ে যাচ্ছিল। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—সব স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।’

তিনি আরও জানান, ‘দুর্ঘটনা কিভাবে ঘটেছে সেটি আমরা জানতে পারিনি। বুধবার বাদ মাগরিব মাটিজুরা কোনারবাড়ি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ফরহাদের জানাজার নামাজ। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।’

ইমাম হাসনাত সাজু নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ‘ফরহাদের মোটরসাইকেল ছিল আমরা সামনে। তার সামনে ছিল একটি সিএনজি অটোরিকশা। সে অনেক গতিতে মোটরসাইকেল চালিয়ে সিলেট থেকে হয়তো বাড়ি ফিরছিল। কিন্তু হঠাৎ আমি পেছন থেকে দেখলাম বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে রাস্তার ডান পাশে ধাক্কা লাগে ফরহাদের মোটরসাইকেলের। সেই ধাক্কার তীব্রতায় সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।’

এদিকে, একদিনে দুই মৃত্যুর ঘটনায় তিলপাড়া ইউনিয়নজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷