1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

এবার গোয়াইনঘাট সীমান্তে ‘ভারতীয় খাসিয়াদের গু.লি.তে’ যুবক নি.হ.ত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭৭ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরের পর এবার গোয়াইনঘাট উপজেলার দমদমীয়া সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২২) উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের পাহাড়তলী গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তার মরদেহ মধ্যরাতে তার সহযোগীরা দেশে ফেরত নিয়ে আসলে বিজিবি ও পুলিশ উদ্ধার করেছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট বিজিবি (৪৮) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন জানান, ‘সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া মারা গেছেন বলে সন্ধ্যার সময় জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের জন্য তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।’

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবুজ ও তার সহযোগীরা অন্যদের সাথে শুক্রবার সন্ধ্যায় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন। সেখানে স্থানীয় খাসিয়াদের সাথে বিবাদের জের ধরে তাদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। পরে মধ্যরাতে তার মরদেহ ফিরিয়ে আনেন তার সহযোগীরা।

এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নিন্দা জানিয়েছে এবং গুলি চালানো ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে মারুফ মিয়া নামে এক বাংলাদেশি কিশোরের গুরুতর আহত হলে চিকিৎসাধীন অবস্থা মারা যান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷