1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

কারাবাস শেষে সুস্থ হয়ে অফিসে ফিরলেন চারখাই ইউপি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিয়ানীবাজার থানার একটি মামলায় গত ১৫ অক্টোবর সিলেট শহরের বন্দর পয়েন্টে থেকে (র্যাব-৯) তাকে আটক করে। পরে বিয়ানীবাজার থানা পুলিশে সোপর্দ করলে ১৬ অক্টোবর আদালত জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

টানা ২১ দিন কারাবাসের পর জামিনে মুক্তি পেলেও শারিরীক অসুস্থতার কারণে অফিস করা হয়নি।

এদিকে ইউনিয়নের জনমনে বিভিন্ন প্রশ্ন জানা অজানা মন্তব্য করতে শোনা গেলেও চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী জানান, আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ সেজন্য চিকিৎসা জনিত কারণে প্রায় দেড়-মাস পর ইউনিয়ন পরিষদে অফিসের কাজে যোগদান করেছি।

তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এখন সকলের দোয়ায় অনেকটা সুস্থ আছি। পুনরায় ইউনিয়নবাসীর খেদমত করতে পারি সকলের নিকট দোয়া চাই।

আজ০১ ডিসেম্বর রবিবার তিনি প্রায় দেড়-মাস পর ইউনিয়ন পরিষদ অফিসে যোগদান করেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷