1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

কুইন্স হাসপাতালের নামে পেইজ খুলে ভু য়া নিয়োগের বিজ্ঞপ্তি

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৮১৩ বার পড়া হয়েছে

চিকিৎসা সেবায় সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান কুইন্স হাসপাতালের নামের ভুয়া ফেসবুক পেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতেও বলা হচ্ছে। প্রতারক চক্রের বিষয়ে সতর্ক থাকার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এক সতর্কীকরণ নোটিশে হাসপাতাল এই অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কুইন্স হসপিটাল সুবিদবাজার সিলেটের নামে বিভিন্ন ভুয়া ফেসবুক ফেইজ খুলে চাকুরির বিজ্ঞপ্তি দিয়ে সেখানে ব্যাংক ড্রাফট, বিকাশ, নগদের মাধ্যমে টাকা প্রদান করতে বলা হচ্ছে।

কুইন্স হসপিটাল এ চাকুরি অথবা দরখাস্তের ক্ষেত্রে কোনো রকম ফি বা আর্থিক লেনদেন করা হয় না বিধায় এক্ষেত্রে সকলের প্রয়োজনীতার ক্ষেত্রে জানানো যাচ্ছে যে, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিডি জবস, এবং হসপিটালের নির্দিষ্ট ফেসবুক পেইজ www.facebook.com/queenshospital.syl প্রকাশিত চাকুরি বিজ্ঞপ্তির ক্ষেত্রে ইমেইল [email protected] এ এবং সরাসরি হসপিটালের সিভি বক্স এ সিভি জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রকার আর্থিক লেনদেন করলে কুইন্স হসপিটাল কর্তৃপক্ষ দায়ি থাকবে না।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷