1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ-জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে৷

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর শহরের চৌমুহনীতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জর্জ মিত্র চাকমা। এসময় গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।

জানা যায়, পৌর শহরের চৌমুহনীতে অবৈধভাবে গড়ে ওঠে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট৷ যে কারণে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের চলাচলে বাধা সৃষ্টি হয়। প্রতিবার অভিযান পরিচালনা করলেও পরবর্তীতে আবারও নিজ নিজ অবস্থানে অবৈধ দোকানপাট ফিরে আসে। মঙ্গলবার পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী অভিযানে নামে উপজেলা প্রশাসন। এসময় প্রায় শতাধিক ব্যবসায়ীকে হুশিয়ারী করা হয়। এছাড়াও ৩ দোকানীকে দ্রব্যমূল্য না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন করায় ১ হাজার টাকা করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা চাই পৌর শহরকে সুন্দর ও যানযট মুক্ত রাখতে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। অভিযানের এ ধারাবাহিকতা অব্যহৃত থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷