1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

গোলাপগঞ্জে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

সিলেটের গোলাপগঞ্জে ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) গোলাপগঞ্জের চৌমুহনীতে সাধারণ শিক্ষার্থী ও নাগরিক সমাজের এই মানববন্ধন শুরু হয় সকাল সকাল ১১ ঘটিকায়। এসময় বক্তারা অবিলম্বে গোলাপগঞ্জের ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবি জানান।

শিক্ষার্থী সায়েক আহমদ চৌধুরীর সভাপতিত্বে শিক্ষার্থী আল আমিন ও আরিফ চৌধুরীর যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঢাকা উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিকুর রহমান মহি, বাংলাদেশ খেলাফত মজলিসের সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইকবাল হুছাইন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, সাংবাদিক দেলওয়ার হোসেন মান্না, যুবদল নেতা শেখ বদরুল হক।

এছাড়াও গোলাপগঞ্জ ছাত্রসমাজের পক্ষে বক্তব্য রাখেন শেখ ওসমান ফারুক, মাহফুজ খান, রাফি আহমদ, শামীম আহমদ, সালমান আজাদ, আবু তালেব, নুরুল ইসলাম, মুস্তাফিজ তুহিন প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷