1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

গোলাপগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ মো. শাহীন আহমদ নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার ভোর ৫টার দিকে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪টি এয়ারগান উদ্ধার করা হয়। এছাড়াও তার কাছে অস্ত্র মেরামতের বিভিন্ন সরঞ্জামাদি ও দেশিয় অস্ত্র (২টি রাম দা, রড, স্টিল পাইপ) পাওয়া যায়।

আটককৃত শাহীন আহমদ ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল লালমাটি গ্রামের মৃত মরতুজ আলী ছেলে।

জানা যায়, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর মাহমুদের (৬৫ ইবি, গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড) নেতৃত্বে ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্ত্রসহ শাহীন আহমদকে আটক করে সেনাবাহিনীর গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড ক্যাম্পে নিয়ে আসা হয়। এরপর সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার এস আই আনন্দ জানান, আটককৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷