1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

জকিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যুবকের মৃ ত্যু

জকিগঞ্জ সংবাদদাতা
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭৪ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শাকিল আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার শরীফগঞ্জ এলাকার হাসিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহত শাকিল আহমদ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি মোকাম মহল্লার জয়নাল আহমদের ছেলে। সে বৃহস্পতিবার কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক শাহাদাত হোসেনও আহত হয়েছেন। তিনিও একই গ্রামের মো. সোহাগ মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় পিল্লাকান্দি গ্রামে শাকিলের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। নিহতের স্বজন সাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে বন্ধু শাহাদাত হোসেনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শাকিল। হাসিতলা এলাকায় পৌঁছামাত্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায় মোটরসাইকেল। এসময় মোটরসাইকেল আরোহী শাকিল ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক  শাহাদাতও গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷