1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

জকিগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ দুই মা’দক ব্যবসায়ী গ্রে’প্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে জকিগঞ্জ থানার একটি আভিযানিক দল উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের খাসেরা এলাকায় আব্দুল কাদিরের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপার ইউনিয়নের কুওরের মাটি গ্রামের মিছবাহ উদ্দিনের ছেলে রেদুয়ানুজ্জামান ওরফে বাবু (২৪) এবং রাজপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. কামরুল ইসলাম (৩৬)।

পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবার ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

সিলেট জেলা পুলিশ জানিয়েছে, জেলায় মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷