
সিলেট-জকিগঞ্জ রুটে যাত্রীসেবাকে আরও সাশ্রয়ী করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ রুটে বাসভাড়া ১৮০ টাকা থেকে কমিয়ে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৯ জুন থেকে নতুন ভাড়া কার্যকর হবে। ফলে যাত্রীরা আগের তুলনায় ১০ টাকা কম ভাড়ায় সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাসে ভ্রমণের সুযোগ পাবেন।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের সুবিধা ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া কার্যকরের মাধ্যমে নিয়মিত যাত্রীদের যাতায়াতে ব্যয় কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
বাসের সময়সূচি, টিকিট বা অন্যান্য তথ্য জানতে যাত্রীদের বিআরটিসির নিকটস্থ কাউন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।