1. [email protected] : shahidul :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে ‘দ্যা রয়াল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’র যাত্রা শুরু ২৫ অক্টোবর থেকে চালু হবে রিয়াদে বিমানের ফ্লাইট বিয়ানীবাজারে কুশিয়ারার ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন গ্রামীণ সড়ক ওমরাহ করে কেয়া পায়েল বললেন, জীবনের শ্রেষ্ঠ দিন রিয়াদের বিমানবন্দরে ভ’য়াবহ বি’স্ফোরণ, বহু মানুষ আ’হত গোলাপগঞ্জের দক্ষিণ বাঘা থেকে এমাদ নামের যুবক নি খোঁ জ সিলেটে সীমান্ত থেকে যুবকের গু’লিবিদ্ধ লা’শ উদ্ধার এনসিপি নেতা বড়লেখার তামিম বহিষ্কার, ফেসবুকে বি’স্ফো’রক মন্তব্য রঙে সাজছে প্রতিমা, বিয়ানীবাজারে ৫৩ মণ্ডপে পূজার প্রস্তুতি দুদিনেই পাল্টে গেল রাতের সিলেটের চিত্র, ‘আড্ডাবাজ’ শূন্য রাস্তা-ঘাট

টিকটকের ডাটা সেন্টার আসছে বাংলাদেশে

টেক ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭৫০ বার পড়া হয়েছে

জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘টিকটক’কে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। শিগগিরই গুগল ও ফেসবুকের সঙ্গে এ বিষয়ে বৈঠক হবে হবে বলেও জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান মো. এমদাদ উল বারী। মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর মহাখালীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা জানান তিনি।

মোবাইল অপারেটরদের দেয়া তথ্যমতে, ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করেন ৫ কোটি বাংলাদেশি। এছাড়া ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। আর বিনোদন থেকে শুরু করে তথ্য খুঁজতে ব্যবহৃত হয় জনপ্রিয় সার্চ ইঞ্জিন-গুগল।

তবে কার্যক্রম পরিচালনা করলেও এসব প্লাটফর্মের কোনোটিরই ডাটা সেন্টার নেই বাংলাদেশে। দীর্ঘদিন ধরে ডাটা সেন্টার স্থাপনে এই তিন প্লাটফর্মকে চাপ দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় সম্প্রতি টিকটককে ডাটা সেন্টার স্থাপন করতে বলেছে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, টিকটককে বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপন করতে বলা হয়েছে। ডাটা সেন্টার স্থাপন নিয়ে আলোচনা হবে ফেসবুক ও গুগলের সঙ্গেও।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন টিআরএনবি সভাপতি সমীর কুমার দে, সাবেক সভাপতি ও ভিউজ বাংলাদেশের সম্পাদক রাশেদ মেহেদী, তথ্যপ্রযুক্তি সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷