1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

নবনির্বাচিত এমপি এমরান চৌধুরীকে যুবদল নেতা সাকের মাহমুদের শুভেচ্ছা

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৫ বার পড়া হয়েছে
World dot map with Japan highlighted showing sphere of influence.

নির্বাচনী উত্তাপ পেরিয়ে আনন্দের বার্তা বইছে প্রবাসী অধ্যুষিত সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে। এই আসনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায়  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাকের মাহমুদ।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেরিত এক শুভেচ্ছা বার্তায় যুবদল নেতা সাকের মাহমুদ বলেন, ‘গণতান্ত্রিক পক্রিয়ার পূর্ণানুষ্ঠানিক যাত্রায় এক সুষ্ঠু ও সুন্দর নির্বাচনী উত্তাপ পেরিয়ে এখন নতুন প্রত্যাশার হাওয়া। গণরায়ের মাধ্যমে সংসদে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন জনগণের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।’

তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমার বিশ্বাস। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে জনসেবায় আত্মনিয়োগ করবেন – এমনটাই প্রত্যাশা করছি।’

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷