1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

না ফেরার দেশে সিলেট-৬ আসনে সাবেক দুইবারের এমপি শরফ উদ্দিন খসরু

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য ও গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামের সন্তান শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার সময় সিলেটের পীরের বাজারস্তগ দেউলগ্রাম আবাসিক এলাকার মাসুক ভিলায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরে সিলেটের রাজনৈতিক অঙ্গনসহ গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে শোকের ছায়া নেমে এসেছে।

শরফ উদ্দিন খসরু বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ ছিলেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (এরশাদ)-এর প্রার্থী হিসেবে সিলেট-৬ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন।

পরবর্তীতে তিনি প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-তেও যুক্ত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ওই দলের প্রার্থী হিসেবে অংশ নিলেও বিজয়ী হতে পারেননি।

রাজনীতিতে বিভিন্ন সময়ে ভিন্ন দলে দায়িত্ব পালন করা শরফ উদ্দিন খসরু জাতীয় পার্টির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক এবং পরে সহ-সভাপতির দায়িত্বও পালন করেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।

তিনি গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।

তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে স্মরণ করে শোকবার্তা দিচ্ছেন অনেকেই।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷