1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

নির্দোষ জামায়াত নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে:- মোহাম্মদ সেলিম উদ্দিন

বিয়ানীবাজার প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

আল্লাহ ছাড়া জামায়াতে ইসলামী কারো কাছে মাথা নত করেনি

১৭ বছর নির্যাতন হামলা মামলায় প্রকাশে কোন ধরনের সম্মেলন করতে পারেনি বিয়ানীবাজার জামায়াতে ইসলামী গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ফের ঘুরে দাঁড়িয়ে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সর্ব পর্যায়ের ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌরশহরের অবস্থিত স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্মেলনে সম্পন্ন করেছে এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর বিয়ানীবাজারের সন্তান মোহাম্মদ সেলিম উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, আল্লাহ ছাড়া জামায়াতে ইসলামী কারো কাছে মাথা নত করেনি বলেই নির্দোষ জামায়াত নেতাদেরকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে ফাঁসি দেয়া হয়েছে। দিনের পর দিন, বছরের পর পর আওয়ামী লীগের শত নির্যাতনের মুখেও তারা ভেঙে পড়েননি, কারণ জামায়াতের নেতারা এক আল্লাহর আনুগত্য ও হযরত মোহাম্মদ (সা.) দেখানো পথে হেঁটেছেন। আমাদের সবাইকে সেই পথে হাঁটতে হবে, তাহলেই এদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।
মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাদেরকে নৈতিক মানোন্নয়ন করে এগিয়ে যেতে হবে। জামায়াতের নেতারা আদর্শিক রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছেন। তাদের এ শহীদী তামান্নাকে সফল করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চিরতরে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে, অবিচারের বিরুদ্ধে অবস্থান করতে হবে। এ সময় তিনি জুলাইয়ের আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার স্পিরিটকে বুকে ধারণ করে সুশাসনের বাংলাদেশ গঠনে কাজ করতে হবে।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে উপজেলা জায়ামাতের সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ছাদ-উজ-জামানের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াত ইসলামী দক্ষিণের সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, সহকারি সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান হাফিজ মাওলানা নজমুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌর জামায়তের আমঈর মুহাম্মদ জমির হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোস্তফা উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবু কয়ছর কাজল, উপজেলা সেক্রেটারি মুহাম্মদ আবুল কাশেম, পৌর সেক্রেটারি মো: সাদুজ্জামান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, লাউতা ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আল মামুন, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক মো: রুকন উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ পৌর সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল, পৌর জামায়াত নেতা জাকির হোসেন, জয়নুল ইসলাম, উপজেলা জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্না প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷