1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

প্রত্যাহার করা হলো বিয়ানীবাজারসহ দেশের ৩২৩ পৌরসভার কাউন্সিলরগণ কে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৭১২ বার পড়া হয়েছে

সারাদেশের ৩২৩টি পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। ৩২৩টি পৌরসভার মধ্যে বিয়ানীবাজার-গোলাপগঞ্জসহ সিলেট বিভাগের পৌরসভা রয়েছে ১৯টি। স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে অত্যাবশ্যক বিবেচনায় এবং জনস্বার্থে তাদের অপসারণ করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার উপ-সচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পৌরসভার সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে স্ব স্ব পদ হতে অপসারণের বিষয়টি জানা যায়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
একইদিন সিলেটসহ দেশের সব সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড (নারী) কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত অপর প্রজ্ঞাপনে সিটি কাউন্সিলরদের অপসারণ করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷