1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় ফসলি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে জ রি মা না

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৮০৫ বার পড়া হয়েছে

বড়লেখায় ফসলি জমির মাটি পরিবহনের দায়ে ৩ জনকে ১ লাখ ৮০ হাজার টাকা জ রি মা না বড়লেখায় অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। তারা সকলেই ট্রাক্টর ও এক্সেভেটর চালক।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷