1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় বিয়ের আসর থেকে হঠাৎ পালালেন বর!

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩০ বার পড়া হয়েছে

    বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে একটি বাল্যবিয়ে। বিয়ের আসর থেকে পালিয়ে বর রক্ষা পেলেও ৫ হাজার টাকা জরিমানা দিয়ে ও মুচলেকায় মুক্তি পেলেন কনের মা হেপি বেগম।

    ভ্রাম্যমাণ আদালত ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকার প্রবাসী ফয়েজ আহমদের স্ত্রী হেপি বেগম জন্মনিবন্ধন জালিয়াতি করে অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করেন। গত ১৫ ডিসেম্বর বাল্যবিয়ের গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রতিনিধিসহ পানিধারে বিয়ের আসরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

    এসময় পাত্র কুলাউড়া উপজেলার ব্রাম্মণবাজারের গুরাভুই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে আকমল হোসেন বরযাত্রীসহ সটকে পড়েন। পরে ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে আয়োজনের অপরাধে কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং মুচলেকা আদায় করেন।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, কাগজপত্র যাচাইয়ে বাল্যবিয়ের প্রমাণ পাওয়ায় কনের মাকে ৫ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করেছেন।

    এছাড়া সংশ্লিষ্ট নিকাহ্ রেজিষ্ট্রারকে রেজিষ্ট্রার নিয়ে তার দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

    এই বিভাগে আরও সংবাদ পড়ুন
    দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷