1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাইয়ূম। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত আটটায় ওসির কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান , কিশোর গ্যাং, ইভটিজিংসহ নানা সমস্যার বিষয় তুলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1997764535065183&output=html&h=280&adk=2387092693&adf=3473088083&pi=t.aa~a.1949506142~i.15~rp.4&w=765&abgtt=6&fwrn=4&fwrnh=100&lmt=1727633509&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=5060868975&ad_type=text_image&format=765×280&url=https%3A%2F%2Fjaintabarta.net%2Fnews-details%3Fnid%3D18346&fwr=0&pra=3&rh=191&rw=764&rpe=1&resp_fmts=3&wgl=1&fa=27&uach=WyJXaW5kb3dzIiwiOC4wLjAiLCJ4ODYiLCIiLCIxMjguMC42NjEzLjExNSIsbnVsbCwwLG51bGwsIjY0IixbWyJDaHJvbWl1bSIsIjEyOC4wLjY2MTMuMTE1Il0sWyJOb3Q7QT1CcmFuZCIsIjI0LjAuMC4wIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTI4LjAuNjYxMy4xMTUiXV0sMV0.&dt=1727633509344&bpp=5&bdt=580&idt=6&shv=r20240925&mjsv=m202409250101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D6241096fa603120d%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DALNI_MYJdKaZFs_vGASZ1y3zhE7Ps_EdFw&gpic=UID%3D00000eec22e91e5c%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DALNI_MZs8wqN6Ble8iOPOsQhPxyd2ZfC3A&eo_id_str=ID%3Dc73059fbcfa92377%3AT%3D1725376191%3ART%3D1727633465%3AS%3DAA-AfjZPK69kE6930IQEO1vqH0MD&prev_fmts=0x0&nras=2&correlator=4496888895151&frm=20&pv=1&u_tz=-420&u_his=2&u_h=768&u_w=1366&u_ah=728&u_aw=1366&u_cd=24&u_sd=1&dmc=4&adx=124&ady=1329&biw=1349&bih=641&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759837%2C31087429%2C31087436%2C44795922%2C95338226%2C95341937%2C31087564&oid=2&pvsid=1663980360445662&tmod=1541754914&uas=0&nvt=1&ref=https%3A%2F%2Fjaintabarta.net%2Fnews-details%3Fnid%3D18318&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C1366%2C0%2C1366%2C728%2C1366%2C641&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&dtd=263

এসব সমস্যার কথা শুনে তা নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূল করা শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। আমি আশা করি, আপনারা সবসময় পুলিশের পাশে থাকবেন। পুলিশকে সহযোগিতা করবেন। আপনাদেরও কোনো তথ্য বা  সহযোগিতার প্রয়োজন হলে আমাদের জানাবেন। আমরা আপনাদের সহযোগিতা করবো। অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করবো। তিনি সবাইকে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের আহ্বান জানান। এসময় সবধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকরা পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন।

বড়লেখা থানার এসআই জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব,  সাবেক সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা প্রেসক্লাবের সহ-সভাপতি খলিলুর রহমান ও ইকবাল হোসেন স্বপন, সাংগঠিনক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক হাসান শামীম ও জালাল আহমদ, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, প্রচার সম্পাদক তপন কুমার দাস, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, প্রেসক্লাব সদস্য মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷