1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় সৌর বাতিতে আলোকিত গ্রামীণ রাস্তা

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

সড়ক গুলোর বেশিরভাগ এলাকা রাতের বেলা ঝুঁকিপূর্ণ থাকত। অন্ধকারাচ্ছন্ন রাস্তায় পায়ে হেটে চলাচলে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ এসব সড়কে সম্প্রতি সোলার এলইডি সড়কবাতি বসানোর ফলে বদলে গেছে স্থানীয় মানুষের জীবন যাত্রা। এতে কমবে অপরাধ, বাড়বে নিরাপত্তা। সড়কগুলো বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ড এলাকায় পড়েছে। গ্রীনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে বড়লেখা উপজেলায় সৌর বিদ্যুৎতায়িত সড়কবাতি স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই এলাকায় ৭৪টি সোলার এলইডি সড়কবাতি বসানো হয়েছে। উপজেলার আরেকটি গুরুত্বপূর্ণ সড়কে আরো ৭৩টি সৌর সড়কবাতি স্থাপনের কাজ দ্রুত শুরু হচ্ছে। সর্বমোট ১৪৭টি সড়কবাতি স্থাপনে সরকারের ব্যয় হচ্ছে দুই কোটি টাকা।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ড এলাকার বড়লেখা-চান্দগ্রাম রাস্তার পয়েন্ট হতে মাইজগ্রাম বাজার ও মাইজগ্রাম বাজার থেকে ভাগাডহর রাস্তা, আদমপুর সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়ক ও মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এলাকা রাতের বেলা গভীর অন্ধকারাচ্ছন্ন থাকত। এসব সড়কে অন্ধকার রাতে পায়ে হেটে চলাচলে মানুষের দুর্ভোগ পোহাতে হয়েছে। তবে মানুষের এসব দুর্ভোগ দূর করতে সম্প্রতি ৭৪টি সোলার এলইডি সড়কবাতি বসানো হয়েছে। এতে সৌর বিদ্যুতের এলইডি বাতিতে আলোকিত হয়েছে গ্রামীণ সড়ক।

সরেজমিনে সদ্য সড়কবাতি স্থাপিত গ্রামীণ সড়কে রাতের বেলা গিয়ে দেখা গেছে, এলাকাবাসি সৌরবাতিতে আলোকিত সড়কগুলো তারা ঘুরে ঘুরে দেখছেন। তারা জানান, সড়কের এমন কিছু অন্ধকারাচ্ছন্ন জায়গা রয়েছে, সন্ধ্যার পর থেকেই লোকজন ভয়ে চলাফেরা করতেন না। ওইসব স্থানে সৌর সড়ক বাতি স্থাপনের কারণে পথচারিদের নিরাপত্তা বেড়েছে। এলাকায় অপরাধ প্রবণতাও করতে শুরু করেছে। প্রত্যেকটি গ্রামীণ সড়কে এভাবে সড়কবাতি স্থাপনের ব্যবস্থা নিলে গ্রামের মানুষের জীবন যাত্রা পাল্টে যাবে, ঘটবে আর্তসামাজিক অবস্থার উন্নয়ন। লোকজন গ্রামে থেকেও শহরের স্বাদ উপভোগ করবে।

 প্রকল্পের পরিচালক ও বড়লেখা উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয় জানান, সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় প্রথম ধাপে ৭৪টি সড়কবাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। গত ২ ডিসেম্বর রাতে সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারসহ তিনি সড়কগুলো পরিদর্শন করেছেন। দ্বিতীয় ধাপে বড়লেখা সরকারি কলেজ সংলগ্ন পৌরসভার সীমানা হতে উত্তর শাহবাজপুর ইউনিয়ন অফিস পর্যন্ত আরো ৭৩টি সৌর সড়কবাতি স্থাপনের কাজ দ্রুত শুরু করা হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷