1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় স্বেচ্ছাশ্রমে আঞ্চলিক মহাসড়কের পাশের ঝোপঝাড় পরিস্কার

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সর্বস্থরের সামাজিক সংগঠন সমূহের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ‘বড়লেখা উপজেলা সামাজিক সংগঠন এসোসিয়েশন’ বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয় পাশের ঝোপঝাড় পরিস্কার ককর্মসূচির দ্বিতীয়ধাপে শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল অবধি সংগঠনের উপদেষ্ঠা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা এ কার্যক্রম চালিয়েছেন।

এছাড়া সামাজিক সংগঠন এসোসিয়েশনের উদ্যোগে গত সপ্তাহে প্রথমধাপে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের উভয় পাশের ঝোপঝাড় পরিস্কার ও কয়েকটি বিবর্ণ যাত্রী ছাউনি রং করা হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টামন্ডলী ও বিভিন্ন সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বশীল এবং দ্বিতীয়ধাপের কর্মসূচিতে তত্ত্বাবধান করেছে আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশন, টিম ফর কোভিড ডেথ বড়লেখা-জুড়ী, মাইজপাড়া যুবকল্যাণ সমিতি, মোহাম্মদনগর ইয়াং সোসাইটি আদর্শ ক্লাব, বৃহত্তর সুড়িকান্দি কেয়ার ফাউন্ডেশন, খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখা, কেছরীগুল স্বেচ্ছাসেবী সংগঠন, সাতকরাকান্দি ইসলামি সমাজকল্যাণ পরিষদ, সানরাইজ ক্লাব বিছরাবাজার, আল-মাদানিয়া সমাজকল্যাণ পরিষদ মধ্য ডিমাই, মোহাম্মদনগর রক্তদান সংস্থা, খাদিমুল কুরআন পরিষদ বড়লেখা, ফ্রেন্ডস সার্কেল বড়লেখা, রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল স্কাউট গ্রুপ বড়লেখা, গাজিটেকা উন্নয়নমুলক সামাজিক সংগঠন, গাজিটেকা বহুমুখী সমাজকল্যাণ সমিতি বড়লেখা, ইয়ূথ এইড অর্গানাইজেশন ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়ন, এফএস ক্লাব, আস-সুন্নাহ জনকল্যাণ ফাউন্ডেশন, বারইগ্রাম ছাত্র সমাজ প্রমুখ।

এসময় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেন,
সামাজিক সংগঠন এসোসিয়েশনের মাধ্যমে বড়লেখা উপজেলাকে একটা আলোকিত জনপদ গড়তে আমরা বদ্ধপরিকর। আমাদের এই দ্বারা অব্যাহত থাকবে। রাস্তার পাশের ঝোপঝাড় নিয়মিত পরিস্কার করার কথা সড়ক ও জনবিভাগের কিন্তু এই বিভাগ কোনোদিও বনজঙ্গল পরিষ্কার করেনি এসব ঝোপঝাড়ের কারণে প্রায়ই সড়কে দুর্ঘটনা ঘটছে। বিষয়টি নজরে আসায় আমরা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আলাপ আলোচনা করে স্বেচ্ছাশ্রমে তা পরিস্কারের উদ্যোগ নিয়েছি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷