1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখায় ৩১ শিক্ষককে সম্মাননা দিল শিক্ষার্থীরা

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ৩১ জন শিক্ষককে ‘হেপি টিচার্স ডে’ সম্মাননা প্রদান করেছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের হাতে এই সম্মাননা ক্রেষ্ট তোলে দিয়েছেন।

প্রধান শিক্ষক আসুক আহমদের সভাপতিত্বে দশম শ্রেণির শিক্ষার্থী তারেক আহমদ ও খাদিজা আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংবর্ধিত সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, বদরুল হক, সাইফুল ইসলাম, সুভ্রকান্তি সেন, অবসরপ্রাপ্ত শিক্ষক কামরুল হুদা চৌধুরী, প্রাক্তন শিক্ষক যুগান্তর প্রতিনিধি আব্দুর রব, শিক্ষার্থী বহ্নি শিখা দে, পড়শি দাস প্রমুখ।

অনুষ্ঠানে দক্ষিণভাগ এন সি এম উচ্চ বিদ্যালয়ের একত্রিশ জন শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়। 

তাঁরা হলেন- প্রধান শিক্ষক আশুক আহমদ, সহকারী শিক্ষক রনজয় কুমার দাস, লুতফুর রহমান, শুভ্র কান্তি সেন, শুভ্র  দাস, বদরুল হক, সাইফুল ইসলাম ,ওয়েজ কুরুনী, বেলাল আহমদ, মতিউর রহমান, নিত্যলাল বিশ্বাস , গিয়াস উদ্দিন, ফারজানা ফেরদৌস, ফারজানা ইয়াসমিন, শিজু মিয়া, সাজেদা খানম, বিভাষ রুদ্র পাল। অবসরপ্রাপ্তদের মধ্যে আব্দুর রব, কামরুল হুদা চৌধুরী, শিরিন ফাতেমা, নাজিরা আক্তার নাজু , রুহুল আমিন, আকবর আলী, ইন্দ্রজিৎ কুমার পাল প্রমুখ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷