1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বড়লেখার চান্দগ্রামে জামায়াতের বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বড়লেখা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৯০০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজবাহাদুরপুর ইউনিয়ন শাখার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে স্থানীয় চান্দগ্রাম বাজারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী আজির উদ্দিন।

মাওলানা ইমাদ উদ্দিন মানিক ও মাওলানা মো. আব্দুল বাসিতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমাদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত, বড়লেখা উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য হাজী হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মুজাহিদুল ইসলাম, বড়লেখা উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল মুহাইমিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমদ, বড়লেখা উপজেলা জামায়াতের শূরা সদস্য ও নিজবাহাদুরপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আবু তাহের প্রমুখ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷