1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বন্ধুর বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরা হলো না শরিফের

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

    সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. শরীফ উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত লামা শ্যামপুর পাটওয়া গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) একই ইউনিয়নের হেমু ভাটপাড়া এলাকার লুদাই হাজীর ছেলে তার সহপাঠী ইসমাইলের বিষয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বিকেল পৌনে ৫ টার দিকে সিলেট  তামাবিল মহাসড়কের হরিপুর ৭ নং কূপ এলাকায় পৌছামাত্র একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে বাইকের পিছনে বসা শরীফ উদ্দিন ছিটকে মহাসড়কে পড়ে যা। এসময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে তিনি গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা মূমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত আইসিইউতে স্থানান্তর করেন। সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে, সিলেট রিজিয়নের অফিসার ইনচার্জ মো হাবিবুর রহমান।

    তিনি জানান, খবর পেয়ে রাতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছায়। পুলিশ কর্তৃক নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরীর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। বর্তমানে তামাবিল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

    এই বিভাগে আরও সংবাদ পড়ুন
    দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷