1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬১৫ বার পড়া হয়েছে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্ঠা করে ডাব্বর লাং। এ সময় স্থানীয় জনসাধারণের সহায়তায় বিওপির টহলদল তাকে আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, আটক ভারতীয় নাগরিকের কাছ থেকে ভারতীয় মেডিসিন অ্যাডানক ২৫ গ্রাম পাউডার উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটক ভারতীয় নাগরিককে উদ্ধারকৃত মেডিসিনসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷