1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিএনপির ৩১ দফা যাচ্ছে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের ঘরে ঘরে

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট স্বৈরশাসকের পতনের পর দেশ সংস্কারের কাজ করছে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার। এতে সহযোগিতা করছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। তারই অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দলটির ৩১ দফা ইতোমধ্যে পেশ করা হয়েছে ড. ইউনূস সরকারের কাছে। পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে দলের সর্বস্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

সেই নির্দেশনার আলোকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) বিএনপি মনোনীত ফয়সল আহমদ চৌধুরী এই দুই উপজেলার ঘরে ঘরে ৩১ দফার আহ্বান পৌঁছে দিচ্ছেন। এ নিয়ে তিনি গ্রহণ করেছেন সুনির্দিষ্ট পরিকল্পনা। 

এর অংশ হিসেবে সম্প্রতি তারেক রহমান ঘোষিত ৩১ দফা-সংবলিত ২০২৫ সালের ক্যালেন্ডার প্রকাশ করে ফয়সল আহমদ চৌধুরীর পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঘরে ঘরে। 

শনিবার (৪ জানুয়ারি) বিকালে বিয়ানীবাজার পৌর-এলাকার খাসারিপাড়া থেকে এ কার্যক্রমের উদ্বোধন করে ফয়ছল আহমদ চৌধুরী।  

জানা গেছে, গোলাপগঞ্জ পৌরসভা এলাকা ও উপজেলার ১১টি ইউনিয়ন এবং গোলাপগঞ্জ পৌর-এলাকা উপজেলার ১০টি ইউনিয়নের প্রতিটি ঘরে ৩১ দফার আহ্বান পৌঁছানোর আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

এ  বিষয়ে  ফয়সল আহমদ চৌধুরী বলেন- দীর্ঘ ১৭ বছরের জগদ্দল পাথর দেশবাসীর উপর থেকে ৫ আগস্ট সরে গেছে। আর যেন স্বৈরাচার সরকার দেশে ফিরতে না পারে সেজন এবার দেশ সংস্কারের পালা। বর্তমান অন্তর্র্বতীকালীর সরকার সংস্কারের কাজ করছে। এ সংস্কারে সবচেয়ে বড় সহযোগিতা করছে বিএনপি। তবে দ্রুত সংস্কার শেষে জনগণের দেশ জনগণের জিম্মায় দিয়ে দিতে হবে।

তিনি আরও বলেন- তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত হয়ে যাবে ইনশা আল্লাহ। হবে সুখি-সমৃদ্ধ।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷