1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারের যুবলীগ নেতা কলিম জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার উপজেলা যুবলীগ নেতা ও মানবাধিকার কর্মী মো. কলিম উদ্দিন জামিনে মুক্তি পেয়েছেন। রায়হান হত্যা মামলায় দীর্ঘ ২ মাস ২০ দিন কারাভোগের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তিলাভ করেন।

এর আগে উচ্চ আদালত থেকে তিনি জামিন পান।

জানা যায়, রায়হান উদ্দিন নিহতের ঘটনায় তার বড়ভাই মো. বুরহান উদ্দিন গত ২৬ আগস্ট ৩০ জনের নামোল্লেখসহ ৭০/৮০ জনকে অজ্ঞাত আসামি করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামী কলিম উদ্দিন।

এ মামলায় গত ০৪ অক্টোবর সন্ধ্যায় পৌর এলাকা থেকে সাদা পোশাকের একদল পুলিশ কলিম উদ্দিনকে গ্রেফতার করে। তিনি লাউতা ইউনিয়নের জলঢুপ পাড়িয়াবহর গ্রামের আব্দুর রউফের পুত্র।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে গত ৫ আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেলে ছাত্র-জনতার বিয়ানীবাজার থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা চলাকালে প্রাণ বাচাতে থানার ভেতর থেকে গুলি করে পুলিশ। এতে তিন যুবক নিহত এবং অন্তত ১০জন গুলিবিদ্ধ হন।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন রায়হান উদ্দিন (১৮)। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইল থানার তেলিকান্দি গ্রামের মো. ফারুক উদ্দিনের ছেলে। তবে রায়হান উদ্দিন দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় নিহত অপর দুজন হচ্ছেন, উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালিরপাড় এলাকার তারেক আহমদ (২৪) ও পৌরসভার পূর্ব নয়াগ্রাম এলাকার ময়নুল ইসলাম (৩২)।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷