
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন বিয়ানীবাজার উপজেলার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার, বেলা ২ ঘটিকায় বিয়ানীবাজার পৌর শহরস্থ জেস্ট রেস্টুরেন্ট এন্ড ক্যাফে হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হুসাইন আহমদ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু ছায়ীদ মো. আশিক।
সংগঠনের বিয়ানীবাজার উপজেলা সভাপতি জফরুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সংগঠনের সিলেট পূর্ব জেলা সহ প্রশিক্ষণ সম্পাদক রুহুল আমীন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ছাব্বির আহমদ আফজল, বিয়ানীবাজার সরকারি কলেজ সভাপতি মো. মফিজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের বিয়ানীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক জয়নুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক ছালেহ আহমদ রুমেল, বিয়ানীবাজার উপজেলা সহ-সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সহ-সাংগঠনিক ফাহিম আহমদ, প্রচার সম্পাদক তারেকুল ইসলাম, অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, অফিস সম্পাদক ফরহাদুল ইসলাম আল আমীন, সহ-অফিস সম্পাদক মাহবুবুল আলম তুহিন, সিয়াম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক আবু নাছির, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক দেলওয়ার হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আফছার উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মর্তুজা ওয়াদুদ নাবিল, মাথিউরা ইউনিয়ন আল-ইসলাহ’র অফিস সম্পাদক জাহেদ হোসেন প্রমুখ।