1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আমরা বিয়ানীবাজারী ফুরিন’ ফেসবুক গ্রুপের উদ্যোগে ৩১ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

বিয়ানীবাজারে এলাকাবাসীকে নিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনের প্রতিবাদ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: ব্যক্তিগত মামলা-মোকদ্দমার ঘটনায় বিয়ানীবাজারে একটি এলাকাবাসীকে নিয়ে গত ২ ও ৩ নভেম্বর সিলেটের বিভিন্ন স্থানীয় অনলাইন পত্রিকায় মিথ্যা ও মনগড়া সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী মেওয়া গ্রামবাসী। সম্প্রতি ওই গ্রামবাসী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে ‘এমন সংবাদ পরিবেশনকে’ সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দূরদর্শীতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

৩নং দুবাগ ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য মোস্তফা আহমদ, হেলাল আহমদ চৌধুরী, সুহেল আহমদ, জোবায়ের খান, হাফিজ আব্দুল করিম, এনাম মিয়াসহ বেশ কয়েকজন গ্রামবাসী জানান, ভুক্তভোগী পরিবার স্থানীয় সাংবাদিক আব্দুল খালিকসহ তিন জনের নামোল্লেখ এবং অজ্ঞাত আরও ৪-৫জনকে আসামীকে করে অপহরণ মামলাটি দায়ের করেন। এর ঠিক দিন পর গত ১ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়িতে গ্রামবাসীকে নিয়ে একটি প্রতিবাদ সভা করেছেন মর্মে ‘বিয়ানীবাজার ছাত্রলীগ কর্মী জাবিরের রহস্যঘেরা কয়েকদিন, বিব্রত আইনশৃংখলা বাহিনী’ শিরোনামে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ পরিবেশন করা হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভাই অপহরণ হয়েছে মর্মে সিলেটের আদালতে মামলা দায়ের করেন জামিল আহমদ। ওই মামলায় সিএনজি অটোরিক্সায় করে অপহরণ পরবর্তী জাবিরকে চট্রগামের পাহাড়তলী নিয়ে যাওয়া হয় বলে দাবী করা হয়। এমন মিথ্যা মামলা দায়েরের পর গত ১ নভেম্বর (শুক্রবার) রাতে সাংবাদিক আব্দুল খালিক এলাকার বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে একটি সভা আহবান করেন। ওই সভায় এমন সাজানো অপহরণ নাটক ও মিথ্যা মামলা দায়েরের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এলাকাবাসী জানান, মূলত এসব ঘটনার ব্যাপারে মেওয়া গ্রামবাসী অবগত নন। তাছাড়া এ ঘটনাগুলো একান্তই উভয় পরিবারের ব্যক্তিগত বিষয়। এতে মেওয়া গ্রামবাসীর কোন সম্পৃক্ততা নেই। গত ১ নভেম্বর রাতে সাংবাদিক আব্দুল খালিক তার বাড়িতে পুরো গ্রামবাসীকে দোয়া মাহফিলের নাম করে আমন্ত্রণ জানান। পরে গ্রামবাসী সেখানে উপস্থিত হলে ‘তার উপর গ্রামের আজমান আলীর ছেলে জামিল আহমদ মামলা করেছেন’ উল্লেখ করে তিনি সকলের দোয়া প্রার্থণা করেন। তবে এ ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসীর পক্ষ থেকে কোন ধরনের সমর্থন কিংবা প্রতিবাদ জানানো হয়নি, এমনকি এসব বিষয় নিয়ে কোন আলোচনাই হয়নি।

গ্রামবাসী আরও জানান, সাংবাদিক আব্দুল খালিকের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজনকে প্রতিবাদ সভা উল্লেখ করে সিলেটের বিভিন্ন অনলাইন পত্রিকায় মিথা প্রপাগ্রান্ডা ছড়ানোর কারণে এলাকাবাসীর মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমরা সেইসব মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একইসাথে যেহেতু ঘটনাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে, সেহেতু গ্রামবাসী্র পক্ষ থেকে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি জানানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিয়ানীবাজার থেকে কলেজ শিক্ষার্থী জাবির আহমদ (২২) আহমদ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এরপর প্রায় দুই সপ্তাহ পর চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। এ ঘটনায় সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৃতীয় আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন ভুক্তভোগী জাবিরের ভাই জামিল আহমদ। যার প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর মামলাটি আমলে নিয়ে আদালতের বিজ্ঞ বিচারক আসমা জাহান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

জানা গেছে, অপহৃত কলেজ শিক্ষার্থী জাবির আহমদ চলতি বছরের এইচএসসি পরীক্ষায় দুবাগ স্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে। সে উপজেলার দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামের মো. আজমান আলীর ছেলে। তার পৈত্রিক বাড়ি উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে। ২০০১ সাল থেকে দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে জমি ক্রয় করে বসতি নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন মো. আজমান আলী।

মামলার বিবরণ থেকে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত শত্রুতার জেরে বাদীর পার্শ্ববর্তী বাড়ির বাসিন্দা মৃত জবেদ আলীর ছেলে কথিত সাংবাদিক আব্দুল খালিক, মৃত সিরাজ মিয়ার ছেলে আব্দুর রহিম ও সোয়া মিয়ার ছেলে আবু তাহেরসহ ৪-৫ জন সংঘবদ্ধ অপহরণকারী চক্র বিগত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে জাবির আহমদকে উপজেলার চারখাই বাজার থেকে অপহরণ করে। তার খোঁজ না পেয়ে ১২ অক্টোবর জাবিরের পিতা মো. আজমান আলী বিয়ানীবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যাহার নং-৫৫৯। অভিযুক্ত আব্দুল খালিক বাদীর পরিবারকে ভিটেমাটি ছাড়া করতে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমায় জড়িয়ে গুম-খুনের হুমকি দিয়ে আসছিলেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে কয়েক দফায় লক্ষাধিক টাকা চাঁদাও নেন ওই আব্দুল খালিক।

উল্লেখ্য, অভিযুক্ত আব্দুল খালিকের পৈত্রিক বাড়ি উপজেলার চারখাই ইউনিয়নের বাঘবাড়ি গ্রামে। তারা বেশ কয়েক বছর ধরে দুবাগ ইউনিয়নের মেওয়া গ্রামে বসতি গড়ে তুলেন। তিনি বিয়ানীবাজার প্রেসক্লাবের একাংশের বর্তমান কমিটির প্রচার ও প্রকাশণা সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন। তিনি নিজেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি দাবি করেন। এ ছাড়া বিয়ানীবাজারে আওয়ামী পন্থী সাংবাদিক পরিচয়ে বিভিন্ন জায়গায় জমি-জমা সংক্রান্ত একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে এক সূত্রে জানা গেছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷