1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

বিয়ানীবাজারে গুলিতে নিহত ৩ জনের মরদেহ উত্তোলনের নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

সিলেটের বিয়ানীবাজার থানা এলাকায় গত ৫ আগস্ট গুলিতে নিহত তিনজনের মরদেহ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন এ ঘটনার থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, সপ্তাহ খানেক পূর্বে আদালত জেলা ম্যাজিস্ট্রেটকে মরদেহ উত্তোলনের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগের নিমিত্তে পরবর্তীর করণীয় পালন করার নির্দেশনা দেন। এখন অপেক্ষা ম্যাজিস্ট্রেট নিয়োগের।

জানা যায়, ৫ আগস্ট বিয়ানীবাজার থানা ভাংচুর, অগ্নি সংযোগ ও হামলা চলাকালে গুলিতে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কলেজ শিক্ষার্থী রায়হান উদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়ার নিজ বাড়িতে দাফন করা হয়েছে। তিনি পরিবারের সাথে পূর্ব নয়াগ্রামে ভাড়া বাসায় থাকতেন। অপর নিহত একই এলাকায় ময়নুল ইসলামকে টিএন্ডটি রোডে পৌরসভার কবরস্থানে দাফন করা হয় এবং মোল্লাপুর ইউনিয়নের কটুখালিপাড় এলাকার পারিবারিক কবরস্থানে নিহত তারেক আহমদের মরদেহ দাফন করা হয়েছে।

নিহত তারেক আহমদের মা ইছারুন নেছা গত ২০ আগস্ট বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট নিহত রায়হান উদ্দিনের ভাই এবং ময়নুল ইসলামের স্ত্রী বিয়ানীবাজার থানায় পৃথক মামলা দায়ের করেন। এ সব মামলার আসামী সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ৬ সাংবাদিক।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷