1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজারে ছাত্র জমিয়তের উদ্যোগে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারীদের স্মরণে দোয়া ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা শুক্রবার বাদ মাগরিব স্থানীয় জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন ও জাফর আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর জমিয়তের সভাপতি মাওলানা মুজিবুর রহমান।

বক্তব্য রাখেন পৌর জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল্লাহ, যুব জমিয়ত বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা মঞ্জুরুল হাসান, পৌর ছাত্র জমিয়তের সাহিত্য সম্পাদক আরিফ আহমদ তালুকদার।

স্বাগত বক্তব্য রাখেন পৌর ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক হাফিজ আবিদ আহমদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুব জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর যুব জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমুড়া ইউনিয়ন যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, লুৎফুর রহমান, তামিম আহমদ, শাহাদাত হুসাইন প্রমুখ

বক্তারা ছাত্র জমিয়তের সদস্যদের দক্ষ ও বলিষ্ঠ হওয়ার আহবান জানান। তাঁরা বলেন, দক্ষ ও পরিশ্রমীদের মূল্য সবখানেই সমান। তাই সবাইকে সুসংগঠিত হতে হবে।

পরিশেষে শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷