1. [email protected] : shahidul :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে শিক্ষক পদে চূড়ান্ত নিয়োগ পেলেন বিয়ানীবাজারের ৪৩ প্রার্থী বিয়ানীবাজারে ১০ বছরের শিশুকে ধ’র্ষণের অভিযোগ, আসা’মি পলাতক বিয়ানীবাজারের নতুন এসিল্যান্ড নুরুল আম্বিয়া আলাউল সিলেটে ইয়াবা প্রবেশের হটস্পট চারখাই মোড় সিলেট-ঢাকা রুটে বাড়ল বাস ভাড়া ।। এসি ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বিয়ানীবাজারে আপন ভাতিজীকে ধ র্ষ ণ করলো চাচা, এক মাস পর মা’মলা সিলেট আইডিয়াল মাদরাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেটের এক কলেজের ৬ ছাত্রী পেলো ৭৫ লাখ টাকা করে বৃত্তি যুক্তরাষ্ট্রে গড়রবন্দ ইউনাইটেড অব ইউএসএ’র তৃতীয় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত বিয়ানীবাজারের পশ্চিম নয়াগ্রামে অনির্বাণ যুব সংঘের নতুন কমিটি গঠন

বিয়ানীবাজারে নৈশ্য প্রহরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার পৌরশহরের আজির মার্কেটের তোফায়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের নৈশ্য প্রহরী সামছুল মিয়ার (৫৫) রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) নিহতের ভাই ফয়ছল আহমদ বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দোকানের মালিক তোফায়েল আহমেদ তার ভাই ছায়েল আহমদ রেদওয়ান এবং কর্মচারী বদরুল মিয়ার নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সম্ভাব্য কয়েকটি কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহিদ আহমদ। তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে কিছু আলামত সংগ্রহ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, গত ৮ নভেম্বর (রোববার) রাতের কোনো এক সময় ওয়ার্কশপের ভেতরে সামছুল মিয়াকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। পরদিন সোমবার সকালে সহকর্মীরা দোকানের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহতের পরিবারের দাবি, সামছুল মিয়া দীর্ঘদিন ধরে তোফায়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নৈশ্য প্রহরীর কাজ করতেন এবং কারও সঙ্গে তার শত্রুতা ছিল না। তাদের ধারণা, আর্থিক লেনদেন বা ব্যক্তিগত বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঘটনার পর বাজার এলাকা ও স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত দোষিদের শনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আনার দাবি জানিয়েছেন।

এদিকে, ঘটনার পর থেকে দোকান মালিক তোফায়েলসহ অনান্য আসামিরা গা ঢাকা দিয়েছেন। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে বলে জানিয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷