1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ানীবাজারে পার্লারকর্মী ধর্ষণকাণ্ডের সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

বৃষ্টিতে আশ্রয় দেয়ার কথা বলে বিউটি পার্লার কর্মীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। তবে ঘটনার মূল হোতা সাকেল আহমদ পলাতক রয়েছে। ধর্ষণের শিকার ওই তরুণী চারখাই বাজারের একটি বিউটি পার্লারে শিক্ষানবিশ হিসেবে কর্মরত ছিলেন।

মামলা সূত্র জানায়, বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের দিঘলবাক গ্রাম থেকে নিয়মিত বিউটি পার্লারে যাতায়াত করতেন ভিকটিম ওই তরুণী। রবিবার দুপুরের দিকে বৃষ্টি বর্ষণকালে তিনি বাড়ি থেকে বের হয়ে একটি দোকানে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একটি সিএনজি অটোরিক্সা নিয়ে আসেন ওই দোকান মালিক। তিনিও চারখাই যাবেন বলে তরুনীসহ সিএনজি ফোরষ্ট্রোকে ওঠে পড়েন। পরে ওই ব্যবসায়ী এবং সিএনজি চালক পরস্পরের সহায়তায় গাড়ি নিয়ে গোল্ডেন কমিউনিটি সেন্টারে থামেন। এরপর সেখানকার রান্নাঘরে ওই তরুণীকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন তারা।

এ ঘটনায় ভিকটিম তরুণী বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোফাখখর জানান, পুলিশের তদন্তে ধর্ষনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ধৃত আসামী জামিল উদ্দিন (৩৭) কে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। সে দিঘলবাক গ্রামের মৃত মিছির আলীর ছেলে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, মূল আসামীকে গ্রেফতারে অভিযান চলছে। আমরা ভিকটিম তরুণীর জবানবন্দি রেকর্ড করেছি। তদন্ত কাজ দ্রুত গতিতে চলছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷