1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

বিয়ের আলোচনার মধ্যেই আসছেন তাহসান-সিঁথি

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ৯১০ বার পড়া হয়েছে

নতুন বিয়ের খবর দিয়ে তুমুল আলোচনার জন্ম দিয়েছেন তারকা সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। দিনভর সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে ছিলেন তিনি। এখনো চলছে তার নববধূকে নিয়ে চুল চেরা বিশ্লেষণ।

তবে বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ভক্তদের জন্য নতুন গান নিয়ে আসছেন এই তারকা। আজ সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। ‘একা ঘর আমার’ গানটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন এই তারকা।

গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘একা ঘর আমার’ শিরোনামে গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা।

মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ইউটিউবে অনুপম মিউজিক চ্যানেলে প্রকাশিত হবে। শনিবার পারিবারিকভাবে যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান খান।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷