1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

মাশরাফীকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ায় মাশরাফীকে বাদ দিয়ে দল গঠন করতে সিলেট স্ট্রাইকার্সকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সিলেটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের রিকাবীবাজার জেলা স্টেডিয়ামের গেটের সামনে মাশরাফীর কুশপুত্তলিকা দাহ করে এই আল্টিমেটাম দেওয়া হয়। এতে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, মাশরাফী ছিল বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা ও আবেগের জায়গায়। কিন্তু হাসিনা যখন আমাদের ভাই-বোনদের গুলি করে নির্বিচারের হত্যা করেছে তখন তিনি প্রতিবাদ না করে নীরব ভূমিকা পালন করেছেন এবং খুনি হাসিনাকে সমর্থন করেছে। এটা আমরা কোনোভাবে মেনে নেব না।তাই আমরা মাশরাফীকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করা হবে।

শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাশরাফী সিলেটে আসতে পারবেন না। শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আসতে দেওয়া হবে না।

উল্লেখ্য, বিপিএলের ড্রাফট থেকে মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তার হাত ধরেই ২০২৩ বিপিএলের ফাইনালে উঠেছিল দলটি। 

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷