1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের আরও একটি প্রজেক্ট বাস্তবায়ন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৮৯ বার পড়া হয়েছে

রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের আরও একটি প্রজেক্ট বাস্তবায়ন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে ক্লাবের পক্ষ থেকে ১৫তম প্রজেক্ট হিসাবে দারুস সুন্নাহ মুরগাগঞ্জ টাইটেল মাদ্রাসার ছাত্রাবাসের জন্য একটি গরু হস্তান্তর করা হয়।

প্রজেক্টটি বাস্তবায়নে স্পন্সর করেন রোটারী ক্লাব অব বিয়ানীবাজারের প্রেসিডেন্ট হাসান আহমদ।

গরু হস্তান্তরকালে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট হাসান আহমদ, সেক্রেটারি ডা. আব্দুস ছালাম মুক্তা, পাস্ট প্রেসিডেন্ট মো. নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট: দেলোয়ার হোসেন, সাব্বির আহমেদ, প্রেসিডেন্ট ইলেক্ট মো. আব্দুস শুক্কুর, ডিরেক্টর ইয়ুথ সার্ভিস মো. জানে আলম, জয়েন্ট সেক্রেটারি শাবুল ইসলাম, ট্রেজারার আলী আহমদ, সদস্য আলাল উদ্দিন, শাহজাহান সিদ্দিকসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ এই উপহার প্রদানের জন্য রোটারী ক্লাব অব বিয়ানীবাজারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ব্যাপারে ক্লাব সেক্রেটারি ডা. আব্দুস ছালাম মুক্তা জানান, রোটারী ক্লাব দীর্ঘদিন ধরে বিয়ানীবাজারসহ আশপাশ এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্ব পালন করে আসছে। তাছাড়া চলতি রোটাবর্ষের প্রথম মাসেই পনেরটি প্রজেক্ট বাস্তবায়ন অবশ্যই রোটারী ক্লাবকে দৃষ্টান্ত স্থাপনে ভূমিকা রাখবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷