1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

শহীদ সাংবাদিক তুরাবের নামে বিয়ানীবাজারে নির্মিত হচ্ছে সড়ক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পড়া হয়েছে

শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের নামে বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর সড়কের নামকরণ হচ্ছে । সড়কটির সংস্কারের কাজ শেষে দ্রুত প্রবেশমুখে নামফলক লাগানো হবে বলে জানা গেছে। বিয়ানীবাজার পৌরসভা অগ্রাধিকার ভিত্তিতে এই সড়কের সংস্কার কাজ শুরু করছে। নতুন উপজেলা নির্বাহী অফিসার গোলাম মুস্তাফা মুন্না পৌর প্রশাসকের দায়িত্ব পাওয়ার পরই নামকরণ ও সংস্কার কাজের উদ্যোগ গ্রহণ করেন।

পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, ৮১ লক্ষ টাকা ব্যয়ে ফতেহপুর পয়েন্ট থেকে হায়দর শাহ (র) মাদ্রাসা পর্যন্ত আরসিসি ঢালাই কাজ করা হবে। ইতোমধ্যে এই সংস্কার কাজের অনুমাদন পাওয়া গেছে। এখন টেন্ডার প্রক্রিয়াসহ অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করা হবে। তিনি আরোও জানান, দাপ্তরিকভাবে এখনো পর্যন্ত রাস্তার নামকরণ নিয়ে কোন নির্দেশনা আসেনি। তবে নামকরণের অনুমাদনের জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা ওই রাস্তাটি শহীদ সাংবাদিক তুরাবের নামে নামকরণ করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।

শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট নগরীতে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেহপুর গ্রামের মাস্টার আব্দুর রহীমের ছেলে। তার পিতা আব্দুর রহীম ছিলেন বিয়ানীবাজার প্রেসক্লাবের একাধিকবারের সভাপতি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷