1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

শাহরুখের পরে রাজার আসনে কে?

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে
????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

পর্দায় যখন শাহরুখ খান প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলেন, অনুরাগীরা চোখ ফেরাতে পারে না। মহিলা অনুরাগীরাও কামনা করেন, তাঁদের প্রেমিকেরাও যেন এই ভাবে চোখে চোখ রেখে ভালবাসার কথা বলতে পারেন। বলা ভাল, গত কয়েকটা প্রজন্মকে প্রেমের ভাষা শিখিয়েছেন শাহরুখ। তাই তিনি ‘রোম্যান্স’-এর রাজা নামেই পরিচিত। কিন্তু শাহরুখ অবসর নেওয়ার পরে কে এই ধারা বয়ে নিয়ে চলবে? কোন অভিনেতা এমন ভাবে প্রেম করতে পারবেন? এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানালেন স্বয়ং শাহরুখ।

অনুষ্ঠানের সঞ্চালক করণ জোহর একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বলিউডের বাদশাহের দিকে। করণ  জিজ্ঞাসা করেন, “বলিউডে পরবর্তী রোম্যান্সের রাজা কে হবেন?” শাহরুখের উত্তর শুনে মোহিত হন উপস্থিত দর্শকেরা। শাহরুখ উত্তরে বলেন, “আসলে, আমি অবসর নেওয়ার পরে ‘রোম্যান্স’ও আমার সঙ্গে অবসর নেবে বলিউড থেকে।” অর্থাৎ শাহরুখ এক প্রকার বুঝিয়ে দেন, তাঁর মতো প্রেমের দৃশ্য ফুটিয়ে তুলতে কেউই পারবেন না। অভিনেতা এ-ও বলেন, “আমার উপরে কেউ আসতেই পারবে না। আমি সবার মাথার উপরে ছাদের মতো রয়েছি।” শাহরুখের উত্তরে মুগ্ধ হয়ে যান রানি মুখোপাধ্যায়, অনন্যা পাণ্ডে ও অনিল কপূররাও।

২০১৮ সালে ‘জ়িরো’ ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পরে দীর্ঘ দিন বিরতিতে ছিলেন শাহরুখ। অবশেষে ২০২৩-এ ‘পাঠান’ ছবিতে অভিনয় করে কামব্যাক তাঁর। বক্স অফিসে ঝড় তুলেছিল এই ছবি। এই বছরেই মুক্তি পায় শাহরুখের আরও দুটি ছবি— ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। শাহরুখের ‘জওয়ান’ও বক্স অফিসে সাড়া ফেলেছিল।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷