1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সপ্তম শতকের ছোঁয়া—বিয়ানীবাজারের ’বাসুদেব মন্দির‘

শহিদুল ইসলাম সাজু
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১১২০ বার পড়া হয়েছে

অচেনা পথের সন্ধানে বের হওয়ার মজাই আলাদা। যান্ত্রিক জীবনে আপনি যদি একটু স্বস্তির নিশ্বাস ফেলতে চান, তবে এখনই বের হয়ে পড়ুন। আর ভ্রমণ আপনার সব ক্লান্তি দূর করে দিতে পারে। সে ক্ষেত্রে পুরোনো দিনের স্থাপত্য আপনার মনকে আরো বিমোহিত করবে। শুরু করছি এমনই এক পুরোনো স্থাপত্য শিল্পের গল্প।

সিলেট শহর থেকে প্রায় দেড় ঘণ্টার রাস্তা বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রাম। এখানে অবস্থিত বাসুদেব মন্দির সপ্তম শতকে প্রতিষ্ঠিত।

ইতিহাস
খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে শ্রীশ্রী বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করা হয়। সুপাতলা গ্রামের দুর্গাদলই নামে তৎকালীন জয়ন্তীয়া রাজ্যের একজন রাজকর্মচারীর বাড়িতে একটি পুকুর খননের সময় বাসুদেব মূর্তির সন্ধান মেলে। এ ছাড়া একটি দুর্গামূর্তিও পাওয়া যায়। এরপর ওই রাজকর্মচারী বিজয় পাঠক নামের একজন সাধকের কাছে এই মূর্তির পূজার ভার দেন। তখন থেকেই সুপাতলা গ্রামে ওই মূর্তির পূজা-অর্চনা চলে আসছে। এখানে মন্দিরের মধ্যে রয়েছে রথযাত্রা মন্দির, পুষ্প দোল মন্দির, ঝুলন মন্দির, স্নানযাত্রা মন্দির, শিবমন্দির আর বাসুদেবের মূল মন্দির।

যা দেখবেন
মন্দিরের সামনে বেশ বড় পুকুর। পুকুরের টলমলে জলের মাঝে মন্দিরের ছায়া দেখতে পাবেন। মন্দিরের ফটকে লেখা শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ ত্রিবিক্রম বিষ্ণু মন্দির। খ্রিস্টীয় সপ্তম শতাব্দী হতে এই দেবতা পূজিত। অসাধারণ কারুকাজ বিদ্যমান মন্দিরটিতে। মন্দিরটি সংস্কারবিহীন অবস্থায় তবুও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাসুদেব মন্দিরটি। মন্দিরের ভেতরে ঢুকে দেখাতে পাবেন সাতটি মন্দিরের। মূল মন্দিরের ভগ্নদশার জন্য বাসুদেবের মূর্তি নতুন মন্দিরে এনে রাখা হয়েছে। বাসুদেবের দোল মন্দিরের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। দেয়ালে বটগাছ, শেওলা ও পরগাছা জন্মেছে। এর পরও দেখতে ভারি সুন্দর দেখায়। মূল মন্দিরে দেখা পাবেন কষ্টিপাথরের বাসুদেব মূর্তির। সেই সপ্তম শতক হতে এই কষ্টিপাথরের বাসুদেব মূর্তি পূজিত হয়ে আসছে।

আসবেন কীভাবে
ঢাকা-বিয়ানীবাজার রুটে শ্যামলী, রূপসী বাংলা, এনা ইত্যাদি বাস সার্ভিস চলাচল করে। ভাড়া ৬০০-৭০০ টাকার মধ্যেই। তা ছাড়া ট্রেনে করে সিলেট এসে পরে গাড়ি নিয়ে সরাসরি চলে আসতে পারবেন বিয়ানীবাজার পৌরসভার সুপাতলা গ্রামে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷