1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সাংবাদিক তুরাব হত্যা : পুলিশের এডিসি দস্তগীর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দায়িত্ব পালনকালে সিলেটে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামী সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার সাদেক কাওসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই)।

বুধবার (১৮ ডিসেম্বর) শেরপুর জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান সিলেট ভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার বিকালে তাকে শেরপুর জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে সেখান থেকে রওয়ানা দিয়েছে পুলিশের একটি দল। তাকে সিলেটে নিয়ে আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক এটিএম তুরাব। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৯ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) মো. সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া মামলায় আরো ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷