1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেটে আরও দুই শিশুর মৃ ত্যু

ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। ল্যাব পরীক্ষায় নতুন করে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে নতুন করে ৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় ২ শিশুর মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৮ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে ৭৪ শিশুর মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

মারা যাওয়া শিশুরা হলো, সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামের ১ মাস বয়সী দিবানি পাল ও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বিলাইউড়া-চাতুরবাগ এলাকার ২ মাস ২৪ দিন বয়সী শিশু রাইয়ান রয়েছে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি সিলেট বিভাগে মোট ৩২৫ জন ল্যাব-কনফার্ম হাম রোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুনামগঞ্জে ১৭৮ জন, সিলেটে ১০৭ জন, হবিগঞ্জে ২৪ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৬ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭১ জন নতুন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ২৬৮ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। জেলাভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, অদ্যাবধি সিলেট বিভাগে সন্দেহজনক হাম রোগে ৭০ জন এবং নিশ্চিত হাম রোগে ৪ জনসহ মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে।

এরমধ্যে সিলেটে ২৮ জন (২৬ সন্দেহজনক, ২ নিশ্চিত), সুনামগঞ্জে ৩১ জন (৩০ সন্দেহজনক, ১ নিশ্চিত), মৌলভীবাজারে ৯ জন (৮ সন্দেহজনক, ১ নিশ্চিত) এবং হবিগঞ্জে ৬ জন (সবই সন্দেহজনক) মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷