1. [email protected] : shahidul :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
‘আগামী সপ্তাহে খুলছে ভারতীয় ভিসা’- হুমায়ুন কবির সংরক্ষিত নারী আসন: সিলেটে এমপি হওয়ার দৌড়ে বিএনপির এক ডজন নেত্রী মাথিউরা ইউনিয়ন উন্নয়ন সংস্থা ইউকের সভা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন মাথিউরায় চেয়ারম্যান পদপ্রার্থী সাকের মাহমুদ, গ্রামবাসীর সাথে মতবিনিময় বিয়ানীবাজার পৌর নির্বাচনে নিজ গ্রামের সমর্থন পেলেন মেয়র পদপ্রার্থী রুমেল জুড়ীতে ১,৩৫০ লিটার তেল জব্দ, বড়লেখায় জব্দ ৭২৫ লিটার নিলামে বিক্রি অবৈধ বালু উত্তোলন: একজনের কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’, কম দামে মিলবে পণ্য ঈদের পর বড় ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান সালমানের ‘মাতৃভূমি’র মুক্তি পেছালো, শুরু হচ্ছে নতুন ছবির কাজ!

সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

সিলেট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে দেড় কোটি টাকার টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি, গরু, মদ ও বিয়ারসহ ভারতীয় চোরাই পণ্য জব্দ পণ্য জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা, মিনাটিলা, দমদমিয়া, সোনারহাট, উমা, তামাবিল, প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, লবিয়া, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক এবং পান্থুমাই এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় সানগ্লাস, প্রসাধনী, চিনি, গরু, গরুর মাংস, শাড়ী, কম্বল, ওষুধ, কমলা, মদ, বিয়ার, বিড়ি এবং বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল ও নৌকা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ৪৬০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ চোরাচালানী মালামালের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷