1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেটে রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় ইমাম চাকুরিচ্যুত!

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪২৬ বার পড়া হয়েছে
World dot map with Japan highlighted showing sphere of influence.

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় হাফিজ মাসুম আহমদ নামে এক ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কোন নোটিশ ছাড়াই এশার নামাজের পর তাকে চাকুরী থেকে অব্যাহতি দেন মসজিদে মুতাওয়াল্লী ফয়জুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে হাফিজ মাসুম আহমদ জানান, টুকের বাজার একটি রাজনৈতিক সভায় বক্তব্য দেওয়ায় তাকে অগ্রীম নোটিশ ছাড়া চাকুরিচ্যুত করা হয়েছে। এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জানা যায়, ২০০৬ সাল থেকে উপজেলার তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদে ইমাম হিসেবে যোগদান করেন হাফিজ মাসুম আহমদ। এর পর থেকে ইমামতির পাশাপাশি সেখানে রমজানের তারাবিও পড়াতেন তিনি। বরাবরের মতো এবছরও রমজানের তারাবি পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু কোন ধরনের অগ্রীম নোটিশ ছাড়া রমজানের ৪দিন আগে তাকে মসজিদ ছাড়তে হয়েছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর জয়নাল আবেদীনের দাঁড়িপাল্লার নির্বাচনী শেষ জনসভায় বক্তব্য দেন হাফিজ মাসুম আহমদ। খেলাফত মজলিসের কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হওয়ায় সেই জনসভায় তিনি ছিলেন বিশেষ অতিথি। এই জনসভার বক্তব্যকে কেন্দ্র করে তাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানান হাফিজ মাসুম আহমদ।

হাফিজ মাসুম আহমদ জানান, গত বিশ বছর থেকে আমি এই মসজিদে ইমামতি করছি। কখনো কারো সাথে আমার সমস্যা হয়নি। কয়দিন আগে জামায়াতের নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ায় আমাকে মসজিদের ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছে। শনিবার এশার নামাজের পর মসজিদের মুতাওয়াল্লি আমাকে ডেকে বলেন আপনি আগামীকাল থেকে আর মসজিদে আসবেন না।

তৈমুর নগর ভাঙ্গারপাড় ক্রাশারমিল জামে মসজিদের মুতাওয়াল্লী ফয়জুর রহমান বলেন, আমরা সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি। কোন নোটিশ ছাড়া তাৎক্ষণিক কেন তাকে বিদায় দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন পঞ্চায়েতের বিষয় এটি আমি একা সিদ্ধান্ত নেইনি।

রাজনৈতিক সভায় বক্তব্যের জেরে কি ইমামকে চাকুরিচ্যুত করা হয়েছে জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন এধরনের কোন কিছু নাই।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷