1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেটে ১ কোটি ১৫ লক্ষ টাকার ভারতীয় চো.রা.ই পন্য জ.ব্দ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৮৯০ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র পৃথক কয়েকটি অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপির টহলটিমের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ই অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, বুধবার ও বৃহস্পতিবার পৃথক পৃথক অভিযানে বিজিবি টহলদল ভারতীয় থ্রী পিস ২০১ পিস, টি শার্ট ২৭০ পিস, গরু ৭টি, চিনি ১০,১৮০ কেজি,বিড়ি – ১৬০০ প্যাকেট, মদ ৯৩ বোতল,মোটরসাইকেল -০১টি টাটা ট্রাক -১ টি ও ১টি মাহিন্দ্র পিকআপ সহ ৪২৭৫ কেজি বাংলাদেশী রসুন আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায় আটককৃত পন্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি পনের লাখ টাকা সমপরিমাণ।

এদিকে পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান পিএসসি।

তিনি বলেন,উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিধানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত আছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামাল স্হানীয় কাস্টমস এ জমা দেয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷