1. [email protected] : shahidul :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিয়ানীবাজারে বিজিবির অভিযানে ইয়াবাসহ আ’টক ১, পলাতক ২ গোলাপগঞ্জে পরিত্যক্ত কাভার্ড ভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য, চালক পলাতক বিভাগীয় সমাবেশ সফল করতে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রচার মিছিল-সমাবেশ মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্সের নতুন কমিটি: সভাপতি দেলোয়ার, সম্পাদক লিটন, অর্থ সম্পাদক সুহেল বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আ’টক ১ নীরব পরিবেশযোদ্ধা নাসিরের উদ্যোগে মুগ্ধ পরিবেশমন্ত্রী, স্বীকৃতি দিল ‘পরিবেশ অধিদপ্তর’ জামায়াতে যোগ দিলেন সিলেট জেলা ছাত্রশিবিরের সদ্য বিদায়ী নেতা আব্দুল্লাহ আল মামুন কাল জকিগঞ্জে যাচ্ছেন সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তার নিষিদ্ধ ছাত্রলীগের বিয়ানীবাজার পৌর শাখার সাধারণ সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার জুড়ীর ইউএনও মুশফিকীন নূরকে প্র’ত্যাহার

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭১ বার পড়া হয়েছে

সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, গত রবিবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টার সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ তামাবিল বিওপি’র দায়িত্বপূর্ণ ১২৭৪/৭ এস পিলারের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে বাংলাদেশে ভারতীয় চিনি আনতে গেলে চিনির গুদাম থেকে ১৩ বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় বিএসএফ ৪/নানকিং বিএসএফ ক্যাম্প ডাউকির সদস্যরা। বাংলাদেশি চোরাকারবারিরা ভারতীয় বিএসএফ কর্তৃক তাদের ১৩ শ্রমিককে আটকের বিষয়টি জানতে পারলে ভারতীয় চোরাকারবারির সাথে যোগাযোগ করে তাদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে কতিপয় ভারতীয় বিএসএফ সদস্য ১৩ শ্রমিককে ছেড়ে দিতে ৯ লক্ষ টাকা দাবি করে। বাংলাদেশি চোরাকারবারিরা এতো টাকা দিতে রাজি না হলে সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে তাদেরকে ভারতীয় পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

সরজমিনে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের কাছ থেকে আটককৃত বাংলাদেশি কয়েকজন শ্রমিকের নাম জানা যায়। তারা হলেন- গোয়াইনঘাট উপজেলার গুচ্ছগ্রামের সোহাগ (২৪), একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে রুবেল (২২), জামাল মিয়ার ছেলে মোবারক (২০), ধনু মিয়ার ছেলে রনি (২১) এবং সোনাটিলা গ্রামের আরিফ ও নয়ন নামের দুইজন যুবকসহ আরো অজ্ঞাতনামা ৭ জন।

এ-বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি বলেন, আমরা সোর্স থেকে শুনেছি। বিএসএফ বা শ্রমিকদের পরিবার কেউই বিজিবিকে জানায়নি বা অভিযোগ করেনি।

এই বিভাগে আরও সংবাদ পড়ুন
দ্যা লোকাল টাইমস © ২০২৪ দ্বারা সমস্ত অধিকার সংরক্ষিত৷